Image description

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, পঞ্চাশ বছর ধরে একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করছি। অন্ন, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান এগুলোর জন্য আমরা লড়াই করছি। মানুষ যেন তার জীবন এবং জীবিকা নিজে করে খেতে পারে সেটা ভাবছি।

রোববার (১৭ মে) মিরপুরের শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে সাধুগুরু ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, আমরা রাষ্ট্রের কাছে কিছু চাচ্ছি না, আমি করে খেতে চাই। কিন্তু আমার করে খাবার ব্যবস্থাটা নষ্ট বা লুটপাট করবেন না। এ ছাড়া এমন আইন করবেন না যাতে আমার জীবন রক্ষাটা কঠিন হয়ে পড়ে।

মাজারে হামলার প্রসঙ্গে তিনি বলেন, আপনারা শুভেন্দু অধিকারীর নির্দেশে মাজার ভেঙেছেন। আপনার মানুষের ভক্তির জায়গা ধ্বংস করছেন এবং সমস্ত ভারতবর্ষকে একটা বিরোধের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। পুরো উপমহাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে। দয়া করে মাজারে আঘাত করে এটাকে ত্বরান্বিত করবেন না। শুভেন্দু অধিকারী এখন কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী। তার নীতি ইসলাম নির্মূল নীতি, এই নীতি তিনি বাস্তবায়ন করবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।