লালমনিরহাটের হাতীবান্ধায় সংঘবদ্ধ হয়ে মাদককারবারিরা দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করলে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। তারা বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ব্যাপক অভিযান শুরু হয়েছে।