এসএসসি-এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সময় দুই মাস সময় বেধে দিয়েছি। তবে সব যখন এডভান্স হচ্ছে এ সময় আরো কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে।
তিনি বলেন, ‘ধরে নিন, আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছি। তার মানে সময়সূচি প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি আমরা এসএসসিকে আমাদের নির্ধারিত বেসলাইনে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে। তখন পুরো শিক্ষা কার্যক্রমই নিয়মিত ধারায় ফিরে আসবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আর মাত্র দুই বছর সময় লাগবে।’