২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়ে বুধবার (১৩ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি-জামায়াতসহ চার দলীয় জোট সরকারের শেষ সময়ে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৩৫৬৭ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হন।
ওই বছরের জুলাই মাসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন।
ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি অনুকূলে রায় পান বঞ্চিতরা। তখন আপিল বিভাগ বাদ পড়া ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দেন।