Image description

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক এ আদেশ দেন।

নেতারা হলেন- জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, সদস্য তাজুল ইসলাম, সদস্য মোস্তফা মিন্টু ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তারা জামালপুরের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 
 
 

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু কালবেলাকে নিশ্চিত করে বলেন, বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।