Image description

ইউসুফ গাজী দীর্ঘ এক যুগ ধরে সুন্দরবনে মধু আহরণ করে আসছেন। বহুবার তিনি বাঘ দেখেছেন। বাঘের চোখে চোখ রেখে লঠি সোটা নিয়ে পাল্টা আক্রমন করে তাড়িয়ে গহীন বনে ফেরতও পাঠিয়েছেন। গত সোমবারও ঠিক আগের মতোই সাহস নিয়ে বাঘের সাথে লড়াই করে জীবন বাঁচালেন সঙ্গী সাথীদের।

 

 

ইউসুফ গাজী বলেন, তার নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে লাফিয়ে এসে সঙ্গী বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি বাবলু গাজীকে ফেলে রেখে বনের মধ্যে চলে যায়।

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬ টার দিকে সুন্দরবন থেকে লোকালয়ে নীলডুমুর ঘাটে নিয়ে আসেন তার পিতাসহ অন্য মৌয়ালরা।

 

এর আগে রবিবার (১০ মে) সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাঘের আক্রমণের শিকার হন মৌয়াল বাবলু গাজী। 

 

বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক গাজীর ছেলে।

আহতের সাথে ফিরে আসা মৌয়ালরা জানান, গত রবিবার সকাল ৮টার দিকে ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙছিলেন।

হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে লাফিয়ে এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি বাবলু গাজীকে ফেলে রেখে বনের মধ্যে চলে যায়।

 

পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে একটি নৌকায় করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে তারা শ্যামনগর উপজেলা নীলডুমুর ঘাটে পৌঁছায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আহত বাবলু গাজীর বাবা মালেক গাজী জানান, ছেলেসহ আমরা একসাথে মধু ভাঙছিলাম। এ সময় বনের মধ্যে থেকে হঠাৎ একটি বাঘ এসে আমার ছেলের উপর আক্রমণ করে। ঘটনার সাথে সাথে অন্য মৌয়ালরা লাঠি সোটা নিয়ে এগিয়ে এলে এবং আমাদের চিৎকার চেঁচামেচিতে বাঘ বাবলুকে ফেলে রেখে বনের ভিতর চলে যায়। বাঘের আক্রমণে আহত হলেও আমার ছেলে এখনো প্রাণে বেঁচে আছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।