Image description
চাঁদরাতেই বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ের চার মাস না যেতেই আবারও আলাদা আবু ত্বহা আদনান ও সাবিকুন্নাহার সারা।
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবন আবারও শেষ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
 
জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর তারা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই সময় আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন, তবে বিষয়টি এতদিন প্রকাশ পায়নি।
 
আজ শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদরাতেই তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।
 
উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে ২০২৪ সালের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। পরে ২ ডিসেম্বর ২০২৫ সালে তারা আবারও বিয়ে করেন। তবে দ্বিতীয় দফার সংসারও শেষ পর্যন্ত টেকেনি।