Image description

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রীর শ্লীলতাহানির মামলায় মাদ্রাসা শিক্ষক মুফতি আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তাকে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আবুল খায়ের সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের বাসিন্দা।

 

এজাহারে বলা হয়, গত ১৬ এপ্রিল দুপুরে ভুক্তভোগীর বাবা মোহাম্মদ রহিম মেয়ের শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২২ ধারায় জবানবন্দি দেয় ওই মাদ্রাসা শিক্ষার্থী। পরে আদালত তার জবানবন্দির ভিত্তিতে থানায় মামলা অর্ন্তভুক্তির নির্দেশ দেয় চরজব্বার থানা পুলিশকে।

 

 

মামলা দায়েরকে কেন্দ্র করে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলাও ভাঙচুর করে মাদরাসা শিক্ষকের অনুসারীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ফুটেজ। পরে ভুক্তভোগীর মা থানায় হামলা ভাঙচুরের ঘটনা আরেকটি মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সুবর্ণচরের শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।