রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
তার জামিন চেয়ে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়।
পরে শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।