Image description

পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার ঢাকাসহ সারাদেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন।

 

এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করব। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে।’