Image description

গাজীপুরের টঙ্গীতে সিএনজি থেকে নেমে ছিনতাই করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রীবেশে ছিনতাইয়ের এই ভিডিওটি নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের বাটা গেট এলাকায় একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা নামছে। এরপর কাজ শেষে একই সিএনজিতে চলে যায়।

বিষয়টি কোন সময়ের তা জানা যায়নি।

 

টঙ্গীর বাসিন্দারা জানায়, টঙ্গীতে দিন-রাত ছিনতাই হয়। ছিনতাইকারীদের ভয়ে মানুষ বাইরে যেতে ভয় পায়। প্রায়ই ছিনতাইকারী ধরে মারধর করা হয়, আবার মেরেও ফেলা হয়।

ছিনতাই যেন কমছে না। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।

 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই তুহীন কালের কণ্ঠকে বলেন, আজ ভোররাত থেকেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। ঘটনাটি টঙ্গী পূর্ব থানাধীন বাটা গেট এলাকার।

এ বিষয়ে অনুসন্ধান বলছে।