রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বক ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারীরা।
বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশে ব্যঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, উদ্ধার পাখিটি বনবিভাগের হেফাজতে আনা রয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি।