Image description

ডেপুটি স্পিকারের প্রস্তাব এখনো বিরোধীদলের জন্য ওপেন আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকের মনে আছে। রোজার সময় আমরা বিরোধীদলের ইফতারিতে গিয়েছিলাম। সেই সময় প্রস্তাব দিয়েছিলাম সেটা হলো ডেপুটি স্পিকারের প্রস্তাব। দলীয় সিদ্ধান্তের কারণে তারা এটা গ্রহণ করেনি। এটা তাদের পলিসির ব্যাপার। তবে আমি আবারও বলতে চাই ডেপুটি স্পিকারের প্রস্তাবটি বিরোধী দলের জন্য এখনো ওপেন আছে।

প্রধানমন্ত্রী বলেন, দেড় মাস ধরে অনেকগুলো বিষয় নিয়ে এই সংসদে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করেছি। বিলের কোনো কোনো বিষয়ে হয়তো একমত হয়েছি কোনো কোনো বিষয়ে হয়তো দ্বিমত আছে। পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে বলতে চাই যে সব বিষয়ে বিরোধীদলের সঙ্গে দ্বিমত রয়েছে এসব বিষয় নিয়ে বসবো। আলোচনা করে দেশের স্বার্থে আমরা সমাধান বের করবো।