Image description

হজ পালনের জন্য কর্মচারীরা ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

 

সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, একজন কর্মচারীর চাকরির মেয়াদে এ ছুটি মাত্র একবার পাওয়া যাবে। তবে এই সুবিধা পেতে হলে কর্মচারীকে একই নিয়োগকর্তার অধীনে টানা দুই বছর কাজ করতে হবে। একইসঙ্গে ওই কর্মচারী আগে কখনও হজ করেননি, এমন হতে হবে।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একজন কর্মচারী ঈদুল আজহার ছুটিসহ ১০ থেকে ১৫ দিনের ছুটি বেতনসহ নিতে পারবেন। পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী প্রতি বছর কতজন কর্মীকে ছুটি দেওয়া হবে, তা নিয়োগকর্তারা নির্ধারণ করতে পারবেন।

 

মন্ত্রণালয় জানায়, এই নীতি কর্মক্ষেত্রের চাহিদা এবং শ্রম চুক্তির আওতায় কর্মচারীদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রণীত হয়েছে।

 

 

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে হজযাত্রীরা মক্কায় হজ পালনে যোগ দিতে শুরু করেছেন।