ইতালিতে ট্রেন দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) বেরগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন শফিকুল ইসলাম।
শফিকুলের ভাতিজা সাইফুল ইসলাম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তার কাকা নিহত হন। লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।