Image description

ঘুষ-দুর্নীতি বন্ধ করলে কোনো দিন শুল্ক কর কমাতে বলবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি শাহাদাত হোসেন।

রোববার (২৬ এপ্রিল) বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় ব্যবসায়ীদের কর কমানোর দাবি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানবলেন, “শুধু কর কমাতে বলেন, তাহলে রাজস্ব কীভাবে আসবে?”

জবাবে বিটিটিএলএমইএ সভাপতি শাহাদাত বলেন, “আগে ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, কোনো দিন শুল্ক কর কমাতে বলব না। যা চাইবেন তাই দিয়ে দেব, কোনো প্রশ্ন করব না।”

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এতে বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ ও বিজিবিএর শীর্ষ নেতারা আরও উপস্থিত ছিলেন।

বিটিটিএলএমইএ সভাপতি চট্টগ্রাম বন্দরের রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। তিনি বলেন, “তাদের নিয়ন্ত্রণে আনেন। আমরা সামনে কোনো অভিযোগ করব না।”

এসময় তিনি পোশাকশিল্পের সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ হারে আয়কর কর্তন অব্যাহতির দাবিও করেন। বলেন, “আমরা চলতে পারি না বলেই নগদ সহায়তা দিচ্ছে, তার ওপর কর কেন দেব?”

শীর্ষনিউজ