কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গভীর রাতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে এক মাদকবিরোধী বিশেষ অভিযানে গড়িসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ডিবি পুলিশ ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমপি হাজী জসিম উদ্দিন নিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে এমপি হাজী জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আটক পাচারকারী