Image description

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল আকাঙ্ক্ষিত বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে শনিবার (২৪ এপ্রিল)।

এদিন সকাল ১০টায় সফটওয়্যারটি উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এর আগেই টেলিটকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে এটি উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে ‘শিক্ষক বদলি ব্যবস্থাপনা’ সফটওয়্যারের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর সফটওয়্যারের কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের পর মাউশির আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। ১৫ দিনের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন শিক্ষকরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

 

শিক্ষকদের আন্দোলনের মুখে পরে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী বদলির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।