পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি মীরজাফরের বংশধর ও ‘ছোটে নবাব’ হিসেবে পরিচিত সৈয়দ মুহাম্মদ রেজা আলী মির্জা। যদিও এর আগে মীরজাফরের বংশের ১৫০ জনেরও বেশি সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রথম দফায় এদিন মুর্শিদাবাদে ভোট গ্রহণ হলেও সৈয়দ মুহাম্মদ ফাহিম আলী মির্জা, তার ছেলে এবং পরিবারের যেসব সদস্যের নাম নেই, তারা ভোট দিতে পারেননি।
এক প্রতিবেদনে বিবিসি বাংলা বলছে, মুর্শিদাবাদের লালবাগের ‘কেল্লা নিজামত’ এবং তার আশপাশের অঞ্চলে বাস করেন মীরজাফরের বংশের সদস্যরা।
তবে তাদের অভিযোগ, প্রাথমিক ভোটার তলিকা প্রকাশিত হওয়ার পরে অনেককেই শুনানিতে ডাকা হয়েছিল এবং সেখানে তারা সব নথিপত্র জমাও দিয়েছিলেন। কিন্তু এর পরও তারা ভোট দিতে পারেননি।