Image description

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর মনোনয়ন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারদিয়া মমতাজের জিন্স পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জামায়াত থেকে মনোনয়ন পান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ প্রভাষক।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে জানা গেছে, ছবিটি এআইয়ের সহায়তায় তৈরি করা হয়েছে।

 

প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, কাঠের কেল্লা নামে একটি পেজ থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়।

 
 

 

তবে একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে জানা গেছে। হাইভ মডারেশনে আপলোড করে, ছবিটিতে ৯৯ শতাংশই এআই এবং এতে ৩ শতাংশ ডিপফেকের উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে, সিন্থ-আইডিতে আপলোড করে জানা গেছে, ছবিটি গুগল এআইয়ের সাহায্যে তৈরি বা এডিট করা হয়েছে।

 

প্রচারিত ছবিটি রিভার্স সার্চ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মারদিয়া মমতাজের ফেসবুক পেজে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছড়িয়ে পড়া ছবিটিতে তাকে টিশার্ট-জিন্স পরিহিত হিসেবে প্রচার করা হলেও, বিশ্ববিদ্যালয় এবং নিজের পেইজে পোস্ট করা ছবিতে বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

 

অর্থ্যাৎ, জামায়াত থেকে মনোনয়ন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিকা মারদিয়া মমতাজের টিশার্ট-জিন্স পরিহিত ছবিটি এআই’র সহায়তায় তৈরি।