Image description

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিষ্ঠানটির নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।

স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হল। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ প্রথমে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার রাজনৈতিক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর নামে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ নামকরণ করা হয়।