ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকারি দল বিএনপির মনোনয়ন পেয়েছেন টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মনোনয়নপ্রাপ্ত অন্যরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, নাদিয়া পাঠান পাপন।
সাংবাদিক জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। আর তার স্ত্রী ফাহমিদা হক পরিচালনা পর্ষদের একজন সদস্য বা বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্বরত। তিনি বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
ফাহমিদা হকের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি ঢাকায় বড় হয়েছেন। সাংবাদিক জিল্লুর রহমান তার স্বামী হলেও সিভিতে তার পরিচয় দেননি। বাবা জহিরুল হকের নাম সিভিতে উল্লেখ করেছেন তিনি।
মনোনয়ন প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন নেতার স্বজন রয়েছেন। এর মধ্যে রয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রামের সাবেক এমপি ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা, নরসিংদী-১ আসনের এমপি খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন।