Image description

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভমেন্ট তো কোনো গভমেন্ট না। বাংলাদেশের সরকারের ইতিহাসে ইউনূস গভমেন্ট ইজ দ্য মোস্ট ওয়াস্টেস্ট গভমেন্ট। এটা কোনো গভমেন্ট ছিল না।

এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে।’ 

 

সম্প্রতি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘বিজনেস রিভিউ’-তে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের বার্তাপ্রধান ফারুক মেহেদী।

এ সময় বদিউর রহমান বলেন, ‘তিনি (ড. ইউনূস) আকবরের বৈরামখাঁ হতে চেয়েছিলেন।

ছেলেপেলেগুলারে লাগিয়ে দিয়ে মব করিয়েছেন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছেন, হাসিনার বাড়ি ভাঙিয়েছেন। ভিন্ন রকম একটা কালচারে চলে গেলেন। এখন যে হামে লোক মরছে তার স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে কেউ এদিকে খেয়াল করেনি।
তারা ছিল ভিন্ন জগতে। অতএব এই সরকারটাকে কোনো দিকে আপনি কোনো সুবিধা পাবেন না। গোটা জাতিকে দেশকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে ইউনূস সরকার।’

 

তিনি বলেন, ‘তার গভর্মেন্টকে আমি বলতাম এনজিওগ্রাম গভমেন্ট। কতগুলো এনজিও আর তার গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম গভমেন্ট এবং যেসব লোক-টোক নিয়েছে বেশির ভাগই তো সরকার সম্বন্ধে, দেশ চালানোয় তাদের জ্ঞান-বুদ্ধিও ছিল না।

বাহির থেকে হায়ার করে এনে উনি ওই সংস্কার, সংস্কার চিৎকার করতে করতে আলী রিয়াজ, সিয়াজ কাদেরকে এনে বেদরকারি সময় নষ্ট করছেন। কারণ হিজ মানি লাভার, এন্ড পাওয়ার লাভার। অতএব সেভাবে উনি এগিয়েছেন।’

 

এনবিআরের সাবেক এই চেয়ারম্যান আরো বলেন, ‘উনি টাকা পয়সা ভালোবাসেন। ট্যাক্স দিতে চান না। এর আগে একবার ট্যাক্স নিয়ে উনি মামলা করতে করতে হাইকোর্ট পর্যন্ত গিয়ে হেরে গিয়ে তারপর তার ট্যাক্স দেওয়া লাগছে। তারপরে আবার ট্যাক্সগুলো উনার আমলে কেমনি ট্যাক্সটা কবরে নিয়েছেন।’