রাজধানীর একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর অতিরিক্ত প্রশংসামূলক বক্তব্যে হালকা হাস্যরসের মুহূর্ত তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীর উদ্দেশে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম।”
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বললেন, ‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বক্তব্যের সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ সময় বারবার প্রশংসা শুনে প্রধানমন্ত্রী হালকা ভঙ্গিতে মন্তব্য করলে পুরো মিলনায়তনে উপস্থিত অতিথিরা করতালিতে ফেটে পড়েন।
পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রীও হাস্যরসের সুরে বলেন, তিনি অতিরিক্ত কিছু বলেননি, যতটুকু বলেছেন তা বাস্তবতার আলোকে সীমিত ছিল।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কাজ করছেন, যা প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
স্বাস্থ্যমন্ত্রী মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় পর্যায়ের কর্মীদের আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, দেশের উন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
শীর্ষনিউজ