চুয়াডাঙ্গার নূরনগর গ্রামে গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু জান্নাতুল সদর উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিশু জান্নাতুলের মা রেশমা খাতুন স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে তাকে খাইয়ে দেয়। এরপর জান্নাতুলের গলায় ট্যাবলেটটি আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুল মারা যায়।
জান্নাতুল বাবা জালাল উদ্দিন জানান, তার মেয়ে বেশ কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। এই কারণে তার স্ত্রী স্থানীয় দোকান থেকে মেট্রিল ট্যাবলেট কিনে শিশু সন্তানকে খাইয়ে দেয়। সেই ট্যাবলেটটি গলায় আটকে মৃত্যু হয় জান্নাতুলের।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সোহরাব হোসেন জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বেই মারা যায়। পরিবারের অসচেতনার অভাবে শিশুটি মারা গেছে ।