নড়াইল সদর উপজেলায় নিজ শিশুর কান্না সহ্য না হওয়ায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ ওঠে আরিফা বেগমের বিরুদ্ধে। আদালতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার দায় স্বীকার করে জবানবন্দি দেন মা আরিফা বেগম (২১)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
নিহত শিশু তাবাসুম নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার মেয়ে। এর আগে মায়ের বিরুদ্ধে ৩ মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞেসাবাদের জন্য শিশুর মাকে আটক করেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগম বুধবার রাতের খাবার খেয়ে তার কন্যা শিশু তাবাসুমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার কন্যা শিশুকে গামছা পেঁচিয়ে হত্যা করেছে।
আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করত।