Image description

নিজের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বুধবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘কমেন্টগুলো পড়ার আমন্ত্রণ’।

 

এর আগে দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘এসএসসি ২০২৬-২৭ ব্যাচ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে একদল শিক্ষার্থী। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এক পাশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের দাবি, বর্তমান শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

 

নিজের পদত্যাগের দাবির খবর ফেসবুকে শেয়ার করলেন শিক্ষামন্ত্রী নিজেই

 

শিক্ষামন্ত্রীর সেই ফেসবুক পোস্টের নিচে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আরজে মামুন খান নামে একজন লিখেছেন, ‘সবাই যদি লেখাপড়া শেখে তাহলে নৌকা চালাবে কে? রিকশা চালাবে কারা? গ্রামে ধান মাড়াই করবে কে?’

 

দেলোয়ার হোসেন নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘অটোপাস নেওয়ার মেন্টালিটির স্টুডেন্ট। নিয়মকানুন কঠোর হলে তো টিকটক করার সময় পাবে না, সারাক্ষণ বই-পুস্তক নিয়ে বসে থাকতে হবে।’

 

তবে আন্দোলনের বিপক্ষে মন্তব্যকারীর সংখ্যাই ছিল চোখে পড়ার মতো। অনেক নেটিজেন মন্ত্রীর শেয়ার করা পোস্টের নিচে লিখেছেন, ‘নকলের দিন শেষ, মিলন গড়বে নতুন বাংলাদেশ।’ নিজের পদত্যাগের দাবির খবর শেয়ার করে নেটিজেনদের এমন সব মন্তব্য পড়ার আহ্বান জানিয়ে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন মন্ত্রী