Image description

সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।

অধিবেশনে সভাপতিত্বকালে স্পিকার জানান, স্পিকারের মাইক্রোফোনসহ সংসদ সদস্যদের মাইকও কাজ করছে না। এই সমস্যার সমাধান এবং মাগরিবের নামাজের বিরতি মিলিয়ে মোট ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়।

মাইক বিভ্রাট দেখা দিলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। সদস্যবৃন্দ, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।

এর আগে গত ১২ মার্চ সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেমের বিভ্রাট হয়। ওই দিন সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল।