Image description

জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত সংকট মোকাবিলায় একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সিদ্ধান্তের আলোকে বসুন্ধরা সিটি শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ করা হয়। তখন অধিকাংশ ক্রেতারা এ সরকারি সিদ্ধান্ত মেনে নেন।

 

শুক্রবার (৩ এপ্রিল) এশিয়া পোস্টের প্রতিবেদক এ বিষয়টি নিশ্চিত করেছে।

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে বলে জানিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সরকারি নির্দেশনা মেনে নিয়ে দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ করা হয়। তবে ওই নির্ধারিত সময়ের আগে মাইকিং করে ক্রেতাদের ওই বিপণি বিতান থেকে বেরিয়ে যেতে বলা হয়।

 

এ বিষয়ে এশিয়া পোস্টের প্রতিবেদক আমিরুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুসারে বসুন্ধরা সিটি শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ করা হয়। এর আগে ক্রেতাদের ওই বিপণিবিতান থেকে বেরিয়ে যেতে বলা হয়। তখন অধিকাংশ ক্রেতারা এ সরকারি সিদ্ধান্ত মেনে নেন এবং দলবেঁধে সিটি শপিংমল থেকে বেরিয়ে আসেন। তবে বেশ কিছু ক্রেতা এ বিষয়টির বিরোধিতা করেন। তারা জানান, ক্রেতাদের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত দেশের সব দোকানপাট ও শপিংমল খোলা রাখা উচিত। পরে তারাও সন্ধ্যা ৬টার সময় ওই শপিংমল থেকে বেরিয়ে আসেন।