Image description

নির্বাচনের পর থেকেই অস্বস্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে, ক্লাব সংগঠকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে কার্যত স্থবির রাজধানীর ক্লাব ক্রিকেট। এমনকি নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোর কারণে শঙ্কায় ঢাকা প্রিমিয়ার লিগও।

এমন পরিস্থিতির মাঝেই আগামী শনিবার (৪ এপ্রিল) জরুরি বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। সেদিন বেলা ১১টায় মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে এই সভা শুরু হবে।

জানা গেছে, এই সভায় মূলত ঢাকার ক্লাব ক্রিকেট ঘিরেই আলোচনা হবে। একইসঙ্গে সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দেওয়া চিঠির বিষয়টি বাস্তবায়নের অধিকতর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, রুটিন এজেন্ডার অন্যান্য বিষয়ও আলোচনায় থাকবে।

এদিকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজও এজেন্ডায় জায়গা পেয়েছে। এ ছাড়া সদ্য পদত্যাগী পরিচালক আমজাদ হোসেনের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভায়।