Image description

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টির পর একটি বেগুন ক্ষেতে পাওয়া গেছে বড় আকারের একটি শিলাখণ্ড, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মালিয়াট ইউনিয়নের পারক্ষিদ্দা গ্রামে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় তীব্র শিলাবৃষ্টি হয়।

 

স্থানীয় কৃষক ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন জানান, শিলাবৃষ্টির পরদিন সোমবার সকালে তিনি নিজেদের বেগুন ক্ষেত দেখতে যান। এ সময় তিনি দেখতে পান, পাখির হাত থেকে ফসল রক্ষার জন্য ক্ষেতের ওপর টাঙানো নাইলনের জালের ওপর একটি বড় শিলাখণ্ড জমাট বেঁধে রয়েছে।

 

তিনি বলেন, রোববার সন্ধ্যার শিলাবৃষ্টিতে আমাদের এলাকার অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষেত দেখতে গিয়ে এই বড় শিলাখণ্ডটি চোখে পড়ে। পরে সেটি বাড়িতে নিয়ে আসলে এলাকার বিভিন্ন বয়সি মানুষ তা দেখতে ভিড় করেন। এত বড় আকারের শিলাখণ্ড আগে কখনও দেখিনি। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।