Image description

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

 

শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিলের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২৪ মার্চ তাকে এক বছরের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। 

 

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুর রশীদ মিয়াকে তার ভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’