Image description

১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হয়।

এর আগে গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ মুলতবি ঘোষণা করেন।

মুলতবির এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক হয়েছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা না রাখা নিয়ে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। তবে এখন ২০টি বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা।

আগামী ২ এপ্রিলের মধ্যে এই ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। এই অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।

এছাড়া শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এতে ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।