Image description

সকালে খালি পেটে কুসুম কুসুম গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। প্রধান স্বাস্থ্য উপকারিতা হচ্ছে গরম পানি পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে এবং খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে দেয়।

এটি ব্যায়াম বা ওয়ার্কআউটের কঠোর কোনো রুটিন নয়, কিংবা দামি ত্বকচর্চার উপাদানও নয়; সকালে গরম পানি পান করা স্বাস্থ্যের উপকারিতা প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি ও ভারতের আয়ুর্বেদসহ বিভিন্ন সামগ্রিক চিকিৎসাব্যবস্থায় হাজার বছরের পুরোনো প্রচলিত ধারণা। 

কিন্তু বছরের শুরুতে গরম পানি পান করা উপকারী, তা সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ার পর এই প্রাচীন অভ্যাসটি এখন পৌঁছে গেছে বৈশ্বিক নতুন এক দর্শকশ্রেণির কাছে। 

একটি ঐতিহ্যগত সকালের রুটিন ব্যস্ত দিনের মাঝেও এক ধরনের মননশীলতার মুহূর্ত এনে দেয়। প্রথমে আমার সোশ্যাল মিডিয়া ফিডে আসে এটি এবং এরপর একের পর এক ভিডিও দেখতেই থাকি। তারপর ভাবলাম— কেন চেষ্টা করে দেখছি না, বললেন ২১ বছর বয়সী মারিয়াম খান।

লাখো ভিউ পাওয়া টিকটক ও ইনস্টাগ্রাম ভিডিওতে 'নিউলি চাইনিজ' ও 'চাইনা ম্যাক্সিং'—এমন শব্দগুলো ট্যাগ করা আছে। বেশিরভাগ ভিডিওতেই দেখা যায়, তরুণ-তরুণীরা উষ্ণ পানি পান করছেন, গরম নাশতা খাচ্ছেন এবং স্ট্রেচিং দিয়ে দিন শুরু করছেন।

এ অভ্যাসগুলোই মারিয়াম খানের জন্য ছিল ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাশাস্ত্রে আগ্রহী হয়ে ওঠার একটি উপযুক্ত মাধ্যম। লন্ডনে বসবাসরত এই স্থাপত্য সহকারী প্রথম এ ধরনের ভিডিও দেখেন টিকটকে।

তিনি বলেন, ধীর, প্রবহমান নড়াচড়া, গভীর শ্বাসপ্রশ্বাস ও ধ্যানের সমন্বয়ে গঠিত তাই-চি দিয়ে দিন শুরু করলেন এবং প্রতিদিনের চিরচেনা কফির বদলে গরম পানি পান করে উপকার অনুভব করেন। ক্যাফেইন খাওয়ার পরপরই যে আমি বেশ বমিভাব অনুভব করতাম, তা আগে বুঝতে পারিনি। তারপর আমি সাধারণ গরম পানি খেতে শুরু করি— কখনো এতে পুদিনা, লেবু দিতাম… আর এতে নিজেকে বেশ সতেজ লাগত।

চীনের কোটি মানুষ অনুসরণ করেন এমন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির একটি মূল বিশ্বাস হলো— শরীরজুড়ে শক্তি বা 'চি' প্রবাহিত হয় এবং কোথাও এই প্রবাহ বাধাগ্রস্ত বা বিঘ্নিত হলে অসুস্থতা দেখা দেয়। গরম পানি, যা মুখ বা গলা পুড়ে যাওয়া এড়াতে ৪০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে সামান্য ঠান্ডা করা হয়। এটি পান করলে 'চি' আরও শক্তিশালী হয় ও সংরক্ষিত থাকে, যা স্বাস্থ্যের উন্নতি ও দীর্ঘায়ুতে ভূমিকা রাখে।

এ বিষয়ে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা গবেষক প্রফেসর শুন আউ বলেছেন, এটাকে একটি বাড়ির মতো কল্পনা করুন। সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ধারণায় ঠান্ডা খাবার খাওয়া মানে আপনার বাড়িতে ঠান্ডা বাতাস ঢোকার মতো। এ তত্ত্বটি আরও কিছু ঐতিহ্যবাহী চীনা চিকিৎসানির্ভর পরামর্শকে ভিত্তি দেয়। যেমন বাড়িতে উষ্ণ স্লিপার পরা এবং দিনের শুরুতে গরম নাশতা খাওয়া।