লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সি এ সেনা ইসরাইলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনে।
আহত তিন সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অভিহিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবানের দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা। আর এসব সেনার ওপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এর পাশাপাশি ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে তারা।
হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধ চালাবে ততদিন তারা তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।