Image description

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইতোমধ্যে বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট অপশন চালু করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত বিল সাবমিট করলে নির্বিঘ্নে ভাতা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে এ প্রস্তাব পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, মার্চ মাসের বেতনের বিল সাবমিট কার্যক্রম গত বুধবার থেকে শুরু হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। এরপর বিলগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শীর্ষনিউজ