Image description

পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ১৬ জেলায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে।

 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, পুরো দেশের ওপর দিয়ে শুক্রবার রাত ৮টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ১৬ জেলাগুলোর ওপরে ঝড়ের তীব্রতা ও বড় আকারে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।

 

 

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।