Image description

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাষক্তদের বাড়িতে সাইনবোর্ড টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাতে লেখা থাকবে এটা মাদক বিক্রেতার বাড়ি। যেন সমাজে এদের কোনো গ্রহণযোগ্যতা না থাকে। মর্যাদা না থাকে।

রবিবার  (২২ মার্চ) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ‘টাউন হল মিটিংয়ে’ এসব কথা বলেন তিনি।

 

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর আয়োজনে এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি), বুয়েট, চুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। আয়োজক হিসেবে স্বাগত বক্তব্য দেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ সময় তাঁর দুই সন্তান ফাইয়াজ মানসিভ মাজেদ ও মান্নিতা মাজেদ তরুণদের উদ্দ্যেশে বক্তব্য দেন।

 

মাজেদ বাবু আরো বলেন, সমাজে প্রতিনিধিত্ব করতে হলে অবশ্যই শিক্ষিত, জ্ঞানী ও বুদ্ধিমান হতে হবে। কেউ যদি আওয়ামী লীগ বা অপরাধী বাবার ছেলেও হন কিন্তু শিক্ষিত, জ্ঞানী, সৎ ও যোগ্য হয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা দেওয়া অন্যায়। এ ধরনের কর্মকা- সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ শাহরিয়ার বিন মতিনের বাবা আব্দুল মতিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ আবেদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

‘টাউন হল মিটিংয়ে’ শিক্ষার্থীরা আগামী দিনে ঈশ্বরগঞ্জকে কেমন দেখতে চান এবং কী ধরনের উদ্যোগ নিলে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করা সম্ভব-এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। একই সঙ্গে আধুনিক ও উন্নত উপজেলা গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মতামত তুলে ধরেন তারা। সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু শিক্ষার্থীদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাবিলা বিনতে জামান বলেন, আগামীদিনে ঈশ্বরগঞ্জকে মাদক, জুয়া ও সামাজিক সমস্যা ও প্রতিহিংসামুক্ত একটি নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে দেখতে চাই। এ ছাড়া নারীদের শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে