Image description

আত্তাহিইয়াতু বা তাশাহুদ খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আত্তাহিইয়াতু হচ্ছে আল্লাহ তাআলা এবং হজরত মুহাম্মদ (সা.)-এর কথোপকথন। নামাজের ভেতর যেসব কাজ ফরজ, এর একটি হলো বৈঠকে বসা। দুই রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়ে নামাজ শেষ করার জন্য বৈঠক করতে হয়। এ বৈঠকে আত্তাহিইয়াতু পড়া ওয়াবিজ বা আবশ্যক। তিন ও চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম ও শেষ বৈঠকে আত্তাহিইয়াতু পড়াও আবশ্যক। নামাজের প্রথম ও শেষ বৈঠকে এটি না পড়লে নামাজ হবে না।

 

আরবি
التَّحِيَّاتُ لِلَّهِ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ, السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ, السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ, أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏

 

আত্তাহিইয়াতুর বাংলা উচ্চারণ
আত্তাহিইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিইয়ু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদাহু ওয়া রাসুলুহু।

আত্তাহিইয়াতুর বাংলা অর্থ
যাবতীয় সম্মান, উপাসনা ও পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার ওপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।