নিজ আসন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ মার্চ) বিকাল ৫টায় সালাহউদ্দিন আহমদের পেকুয়া বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ আহমেদ, জামায়াত নেতা চকরিয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রমুখ।