দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে মিষ্টি উপহার দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ মার্চ) সকাল ১১টায় হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের হাতে ঈদের মিষ্টি তুলে দেওয়া হয় এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই সৌজন্য সাক্ষাৎ সীমান্ত এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
সীমান্তে দায়িত্ব পালনকারী দুই বাহিনীর কর্মকর্তারা জানান, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদকে ঘিরে এই ধরনের শুভেচ্ছা বিনিময় দুই দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়।