Image description

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া আকন্দপাড়া এলাকায় একটি অস্থায়ী ঈদগাহ মাঠে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে এ হামলা চালিয়ে প্যান্ডেল ও সামিয়ানা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদগাহ মাঠ কমিটির সভাপতি সুরুজ্জামান মাস্টার বলেন, ঈদগাহ মাঠে যারা ভাঙচুর চালিয়েছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন অথবা উপযুক্ত বিচার করেন।

আকন্দপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হেদায়েতুল ইসলাম বলেন, যারা এই হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে কোনো খবর পাইনি এবং কোনো লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।