Image description

আজ (২০ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালন করা হয়েছে।

সাধারণত এক মাসে ৪টি শুক্রবার বা জুমা থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের খবর।

তবে ৩ বছর পর আবারও বাংলাদেশের মুসলমান রোজাদাররা এক রমজানেই পেল ৫টি জুমা। সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা।

আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।

ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আজ শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল। ফলে আজ ছিল জুমাতুল বিদা।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।