ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৬৪) নামে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর একটার দিকে একজন মারা যান। এর প্রায় ১০ মিনিট পর অপরজনের মৃত্যু হয়।
এর আগে অসুস্থ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসেম খা তালুকদারের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামে। তিনি আব্দুস সালাম গনির ছেলে। মৃত পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার। তিনি ভারতীয় নাগরিক।
শীর্ষনিউজ