মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রী ও টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান ঘাট পরিচালক পান্নালাল নন্দী।
ফরিদপুরগামী আছাদ খান বলেন, ঘাটে লঞ্চ না থাকলেও টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে এ কারণে হাতাহাতি হয়েছে। আমরা পড়েছি বিপদে কতক্ষণ অপেক্ষা করবো।

মাগুরাগামী বাবু খান বলেন, পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম একা যাব, ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু ঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই। এখন কী করব বুঝতে পারছি না।
পাটুরিয়া লঞ্চঘাট পরিচালক পান্নালাল নন্দী বলেন, যাত্রীরা আমাদের টিকিট কালেক্টরেটরদের গায়ে হাত তোলায় লঞ্চ পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। কেনো গায়ে হাত দিলো সে বিষয়ে কিছু বলেননি।