Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলে নিয়োগ পেলেন রইছ উদ্‌দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।