Image description

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের গোপালপুর মাঠের একটি তামাক ক্ষেতে জাবেদা খাতুন (৪৫) নামের স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে । রাত ৮ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে তামাক ক্ষেত থেকে। নিহত জাবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী।

পুলিশও এলাকাবাসীসূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ দিকে জাবেদা খাতুন ছাগলের ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী মাঠে যায়। দুপুর পেরিয়ে ইফতারের সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফিরে আসেনি।

এরপর তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর গোপালপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে কোপানো ও গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান।

এরপর দামুড়হুদা থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে রাত ১০ টার থানায় নিয়ে আসে।

এদিকে রাতেই চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত হয়েছে ।

নিহতর ভাই সাজন জানান, তার বোন জাবেদা খাতুন শুক্রবার সকালে ছাগলের জন্য পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার গলা কাটা লাশ একটি তামাক ক্ষেতে পড়ে থাকতে দেখতে পান।

তিনি আরো জানান, দুষ্কৃতিকারীরা তার বোনকে ধর্ষণের পর কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে ধারণা করছেন। দোষীদের গ্রেফতার করে আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জুরানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান জানান, এলাকাবাসী এই নৃশংস ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায় । সেই সাথে তদন্তপূর্বক দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।

শীর্ষনিউজ