Image description
জনাব তারেক রহমান,
 
সংবিধান অনুসারে আপনি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রধানমন্ত্রী,শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের নন, যারা ভোট দেননি তাদেরও। তাই সকল নাগরিকের প্রতি সমান ইনসাফ করা আপনার দায়িত্ব।
কিন্তু আপনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেবল নিজ দলের এমপিদের এলাকার মানুষের জন্য শাড়ি ও থ্রিপিস বরাদ্দ দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়। আমরা বোধহয় আমাদের শত্রুর সাথেও এমন আচরণ করতে দু’বার ভাবতাম।
 
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ ধরনের বৈষম্য অন্যায়। একজন প্রধানমন্ত্রী হিসেবে এটি শুধু একটি প্রশাসনিক ভুল নয়, বরং জনগণের প্রতি অবিচার।
৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস খুব বড় কোনো বিষয় নয়। কিন্তু এর মাধ্যমে যে বার্তা গেছে, সেটিই গুরুতর। এই সিদ্ধান্ত দেখিয়েছে যে আপনি কেবল বিএনপির প্রধানমন্ত্রী হয়েছেন। সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। এটি দুঃখজনক এবং হতাশাজনক।
 
যারা বিষয়টির প্রেক্ষাপট জানেন না তাদের জন্য বলছি ,প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে কেবল বিএনপির এমপিদের এলাকায় বিতরণের জন্য ৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু জামায়াত ও এনসিপির এমপিদের এলাকা বাদ রাখা হয়েছে।
 
জনগণের সঙ্গে এ ধরনের আচরণ লজ্জাজনক এবং ছোট মনের পরিচয় বহন করে। রাজনীতিত রাজার খেলা। সেখানে হৃদয়কে আকাশসমান প্রশস্ত রাখতে হয়।
May be an image of ticket stub and textMay be an image of one or more people