Image description

ঈদ উপলক্ষে ঢাকা কলেজের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। শুক্রবার ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণের পর মামুনুর রহমান সাংবাদিকদের বলেন, ছাত্রদল একটি মানবিক সংগঠন। ছাত্রদল সব সময় মানবসেবায় নিয়োজিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

 

একই সময় ঢাকা কলেজ ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বলেন, ঈদের আনন্দ-খুশি ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ছাত্রদল সবসময় মানবিক কাজে এগিয়ে থাকবে।

উপহার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন, আনিসুর রহমান, রবিউল ইসলাম, সবুর আলী, কলেজ ছাত্রদলের কর্মী সজীব আহমেদ, ইমরান হোসেন, মাসুদ রানা, আবু হানাজালা, সজীব আহমেদ প্রমুখ।