মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১৪ দিনে ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এরমধ্যে আজ শুক্রবার বাতিল হয়েছে ২৪টি।
শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১৪ দিনে ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি, ৮মার্চ ২৮টি, ৯মার্চ ৩৩টি, ১০মার্চ ৩২টি, ১১মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। শুক্রবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।
গতকাল ১৩মার্চ শুক্রবার ২৪টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি।
শুক্রবার স্বল্প পরিসরে পরিচালিত ফ্লাইটসমূহ: তবে শাহজালাল থেকে গতকাল শুক্রবার স্বল্প পরিসরে ৩৭টি ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে রয়েছে মাসকটগামি ৩টি ফ্লাইট, কুয়েত ১৫টি, ইউএই ১৯টি ফ্লাইট।